এইমাত্র পাওয়া

জেএসসি পরীক্ষার প্রস্তুতি:বাংলা নমুনা প্রশ্ন

বাংলা

মোছা. শামছুননাহার শেলী, সহকারি শিক্ষক

রবার্টসনগঞ্জ হাইস্কুল অ্যান্ড কলেজ, রংপুর

গদ্যাংশ

আরমান সাহেব শেয়ার বাজারে সামান্য অর্থ বিনিয়োগ করে অধিক লাভবান হন। পরে লাভের আশায় সম্পূর্ণ মূলধন বিনিয়োগ করে আর্থিক স্বচ্ছলতা আশা করেন। কিন্তু হঠাত্ শেয়ারবাজারে ধস নামলো লাভ তো দূরে থাক মূলধনও হারালেন। এখন আরমান সাহেব অশান্তিতে ভুগছেন।

(ক) মোড়লের বিশ্বাসী চাকরের নাম কী ?

(খ) সুখকে কঠিন জিনিস বলা হয়েছে কেন? বুঝিয়ে লেখ।

(গ) উদ্দীপকের আরমান সাহেব সুখী মানুষ নাটিকায় কার প্রতিবিম্ব? ব্যাখ্যা করো।

(ঘ) বেশী লাভের দিকে দৃষ্টি না দিলে আরমান সাহেব কে অশান্তিতে ভূগতে হতো না- মন্তব্যটি সুখী মানুষ নাটিকার আলোকে বিশ্লেষণ করো ?

২। এসো হে বৈশাখ এসো, এসো

তাপস নিশ্বাস বায়ে মুমূর্ষুরে দাত্ত উড়ায়ে,

বত্সরের আবর্জনা দূর হয়ে যাক\

যাক পুরাতন স্মৃতি,যাক ভুলে যাওয়া গীতি,

অশ্রুবাষ্প সুদূরে মিলাক\

মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা,

অগ্নি স্নানে শুচি হোক ধরা।

(ক) বাঙালির জাতীয় উত্সব কী?

(খ) নতুন বছর হবে সুখ, শান্তি ও সমৃদ্ধি- কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে?

(গ) উদ্দীপকের প্রথম চরণে “বাংলা নববর্ষ” প্রবন্ধের ফুটে উঠা দিকটি ব্যাখ্যা করো?

(ঘ) নববর্ষে পুরাতন কে ভুলে নতুনকে গ্রহণের আকাঙ্খা উদ্দীপক ও “বাংলা নববর্ষ” প্রবন্ধে বর্ণিত হয়েছে।- বিশ্লেষণ করো ?

৩। অষ্টম শ্রেণির বাংলা ক্লাসে শিক্ষক বলেন, সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষার উত্পত্তি ঘটেনি। কিছু সংস্কৃত শব্দ বাংলা ভাষায় ব্যবহার হলেও প্রকৃত পক্ষে এ ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়নি। তার কারণ আছে, অনেকে মনে করতেন বাংলার সাথে সংস্কৃতের সম্পর্ক বেশ দূরের। অর্থাত্ সংস্কৃত ভাষা থেকে উত্পত্তি ঘটেনি বাংলার, ঘটেছে অন্য কোনভাষা থেকে। সাধারণ মানুষ কথা বলত বিভিন্ন রকম প্রাকৃত ভাষায়। প্রাকৃতের রূপ অপভ্রংশ। এই অপভ্রংশ থেকে বিভিন্ন ভাষার মতই বাংলা ভাষার জন্ম হয়েছে। ভাষা পণ্ডিতগণও তাই প্রমাণ করেছেন।

(ক) পৃথিবীর আদি ভাষা গোষ্ঠির নাম কী ?

(খ) কিভাবে একটি নতুন ভাষার জন্ম হয় ?

(গ) ভাষার ধর্মই বদলে যাওয়া কেন? পর্যালোচনা করো

(ঘ) ভাষা পণ্ডিতগণ কীভাবে ভাষার জন্ম ইতিহাস হলো প্রমাণ করেছেন । বাংলা ভাষার জন্ম কথা প্রবন্ধের আলোকে বিশ্লেষণ করো?

৪। যে কোন ২টি প্রশ্নের উত্তর দাও।

চাকরি সুত্রে শাফাইন কানাডায় চলে যায়। এতে করে বৃদ্ধ বাবা-মা গ্রামে একা হয়ে পড়েন। বাবা-মা কে

নিয়ে যাওয়ার ইচ্ছা থাকলেও কাজের চাপে তা সম্ভব হয়ে উঠেনি। এভাবে কেটে যায় বেশ কটি বছর । হঠাত্ বাবা মা কে একদিন স্বপ্নে দেখে আবেগে আপ্লুত হয়ে দেশে ফিরে আসেন। কিন্তু এসে দেখেন তারা আর বেঁচে নেই। তিনি নিজেকে আর ক্ষমা করতে পারলেন না। বাবা-মার স্মৃতি স্মরণ করে রাখতে এলাকায় বিদ্যালয়, এতিমখানা, মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। এভাবে সৃষ্টিশীল কর্মের মাধ্যমে শাফাইন এলাকাবাসীর মনে জায়গা করে নিলেন।

(ক) “শমন”শব্দের অর্থ কী ?

(খ) কবির মনে খেদ থাকবে না কেন ?

(গ) “কবি এবং উদ্দীপকের শাফাইন যেন একই বৃন্তের মানুষ” উক্তিটি উদ্দীপক ও ‘বঙ্গভূমির প্রতি’কবিতার

আলোকে বিশ্লেষণ করো?

(ঘ) মানুষের মনে বেঁচে থাকার জন্য তারা দুজনে ভিন্ন ভিন্ন পথ অবলম্বন করেছেন” উক্তিটি উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো?

৫। একি অপরূপ সুষমায় আমার মন ভরেছো তুমি

আমার সোনার দেশ প্রিয় জন্মভূমি।

রূপের রানী বাংলা মা তোর পল্লী সুখের ছায়

তোরে নিয়ে শান্তি পাইগো ঘাসের গালিচায়।

শাপলা, শালুক পদ্ম কুড়াই দীঘির জলে নামি

আমার সোনার দেশ প্রিয় জন্মভূমি।

(ক) ধবল শব্দের অর্থ কী ?

(খ) কার্তিকের নবান্নের দেশ বলতে কবি কী বুঝিয়েছেন ?

(গ) উদ্দীপকে “আবার আসিব ফিরে”কবিতায় যে ভাবগত সাদৃশ্য রয়েছে তা ব্যাখ্যা করো ?

(ঘ) ভাবগত সাদৃশ্য থাকলেও “আবার আসিব ফিরে” কবিতার কবির প্রত্যাশা আরও ব্যাপক—মন্তব্যটি

বিশ্লেষণ করো ?

৬। উদ্দীপক-১

মায়ের ভাষায় কথা বলাতে

স্বাধীন আশায় পথ চলাতে

হাসি মুখে যারা দিয়ে গেল প্রাণ

সেই স্মৃতি নিয়ে গেয়ে যাই গান

উদ্দীপক-২ঃ

ভাইয়ের বুকে রক্তে আজিকে

রক্ত মশাল জ্বলে দিকে দিকে।

সংগ্রামী আজ মহাজনতা

কণ্ঠে তাদের নব বারতা

শহিদ ভাইয়ের স্মরণে।

(ক) ‘একুশের গান’ কবিতার রচয়িতা কে ?

(খ) জাগো নাগিনীরা, জাগো কাল বোশেখীরা’ বলতে কবি কী বুঝিয়েছেন ?

(গ) উদ্দীপক-১ঃ

একুশের গান কবিতার কোন ভাবের সঙ্গে সঙ্গতিপূর্ণ – ব্যাখ্যা করো।

(ঘ) উদ্দীপক- ১ ও ২ এ প্রকাশিত “চেতনা”একুশের গান কবিতার মূল চেতনার সমান্তরাল নয় ?- একথার

সঙ্গে তুমি কী একমত? তোমার মতের পক্ষে যুক্তি দাও।

৭। যে কোনো ১টি প্রশ্নের উত্তর দাও।

ক) সারাংশ লিখঃ

মানুষের সুন্দর মুখ দেখে আনন্দিত হয়ো না। স্বভাবে যে সুন্দর নয়, দেখতে সুন্দর হলেও তার স্বভাব,

তার স্পর্শ রীতিনীতি কে মানুষ ঘৃণা করে। দুঃস্ব ভাবের মানুষ মানুষের হূদয়ে জ্বাল্া ও বেদনা দেয়, তার সুন্দর মুখে মনুষ্য তৃপ্তি পায় না। অবোধ লোকেরাই মানুষের রূপ দেখে মুগ্ধ হয় এবং তার ফল ভোগ করে। যার স্বভাব মন্দ, সে নিজেও মিথ্যাবাদীকে ঘৃণা করে। মানুষ নিজে স্বভাবে সুন্দর না হলেও সেও

স্বভাবের সৌন্দর্যকে ভালোবাসে।

খ) সারমর্ম লিখ:

ছোট ছোটবালু কণা বিন্দুবিন্দু জল,

গড়ে তোলে মহাদেশ, সাগর অতল

মুহূর্ত নিমেষ কাল তুচ্ছ পরিমাণ,

রচে যুগ যুগান্তর অনন্ত মহান।

প্রত্যেক সামান্য ত্রুটি ক্ষুদ্র অপরাধ

ক্রমে টানে পাপ পথে ঘটায় প্রমাদ

প্রতিকরুণার দান স্নেহপূর্ণ বাণী

এ ধরায় স্বর্গ মুখ নিত্য দেয় আনি।

৮। যে কোন ১টি প্রশ্নের উত্তর দাও।

ভাবসস্প্রসারণ কর:

(ক) জ্ঞানহীন মানুষ পশুর সমান

(খ) এ জগতে হায়, সেই বেশি চায় আছে যার ভুরিভুরি-

রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধনচুরি।

৯। যে কোনো ১টি প্রশ্নের উত্তর দাও।

(ক) মনে কর, তোমার নাম আমিন/আমিনা। কম্পিউটার শিক্ষার গুরুত্ব বর্ণনা করে তোমার ছোট বোন বনানীকে একটি চিঠি লিখ।

(খ) মনে কর, তোমার নাম নাফিস/ নাফিসা হঠাত্ করে তোমার বাবা গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বলে

তোমার লেখাপড়া বন্ধ হতে বসেছে । এ অবস্থায় বিদ্যালয়ের কল্যাণ তহবিল থেকে সাহায্য চেয়ে

প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লিখ।

১০। যে কোন ১টি বিষয়ে প্রবন্ধ রচনা

কর।

(ক) শ্রমের মর্যাদা।

(খ) মুক্তিযুদ্ধ যাদুঘর।

(গ) পরিবেশ দূষণ ও তার প্রতিকার।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.