নিজস্ব প্রতিবেদক।।
ঝিনাইদহের কালীগঞ্জে কৃষি ব্যাংক অফিস ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ স্কুলশিক্ষিকা সোমা ব্যানার্জি (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
গতকাল রবিবার রাত ১০টার দিকে ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আজ সোমবার দুপুরে তার মরদেহ কালীগঞ্জ আনার পর উপজেলার কাষ্টভাঙ্গা গ্রামে দাহ করা হয়।
সোমা গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন। স্বামী স্কুলশিক্ষক সুব্রত ব্যানার্জি ও দুই শিশু সন্তানকে নিয়ে তারা কালীগঞ্জ শহরের কৃষি ব্যাংক ভবনের চার তলায় ভাড়া থাকতেন।
উল্লেখ্য, গত ৩ মার্চ ঝিনাইদহের কালীগঞ্জ কৃষি ব্যাংক অফিস ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ হয়ে ঢাকাতে চিকিৎসাধীন ছিলেন সোমা।
শিক্ষাবার্তা ডট কম/জামান/২৬/০৩/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
