এইমাত্র পাওয়া

১৭তম নিবন্ধনধারীদের কপাল পুড়ছে

নিজস্ব প্রতিবেদক।।

১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হলেও বয়স ৩৫ বছর অতিক্রম হওয়া প্রার্থীরা আসন্ন ৫ম গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন না। এ সংক্রান্ত ফাইলে অনুমোদন দেবে না শিক্ষা মন্ত্রণালয় বলে জানা গেছে।

এ বিষয়ে জাতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (মাধ্যমিক-২) মো: রবিউল ইসলাম বলেন, নিবন্ধনের একটি নির্দিষ্ট বিধি রয়েছে। আমরা বিধিমালার বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারি না। বিধি পরিবর্তন করতে হলে সেটি ভিন্ন বিষয়।

জানা গেছে, সম্প্রতি ১৭তম নিবন্ধনে উত্তীর্ণ যে সকল প্রার্থীর বয়স ৩৫ বছর অতিক্রম হয়ে গেছে তাদের ৫ম গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ দিতে শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। তবে বয়স ৩৫ বছর অতিক্রম হওয়া প্রার্থীদের ক্ষেত্রে আদালতের নির্দেশনা থাকায় এ সংক্রান্ত ফাইল অনুমোদন না দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে লক্ষাধিক শিক্ষক নিয়োগের ৫ম গণবিজ্ঞপ্তি আগামী রোববার (৩১ মার্চ) প্রকাশিত হতে পারে। এনটিআরসিএর একটি সূত্র   জানিয়েছে, স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ৯৬ হাজার ৮০৬টি শূন্য পদের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে স্কুল পর্যায়ে ৪২ হাজার ৮৬৬টি পদ শূন্য রয়েছে। এছাড়া কলেজ পর্যায়ে ৪ হাজার ৩৭১, কারিগরিতে ১ হাজার ৯৫৭ এবং মাদ্রাসায় ৪৭ হাজার ৬১২টি পদ শূন্য রয়েছে। এই সংখ্যা আরও বাড়তে পারে।

শিক্ষাবার্তা ডট কম/জামান/২৬/০৩/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.