এইমাত্র পাওয়া

১৫ দিনের ছুটিতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

ঢাকাঃ আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ১৫ দিনের ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। রবিবার (২৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, পবিত্র রমজান, শবে কদর, জুমাতুল বিদা, পবিত্র ঈদুল ফিতর ও পহেলা বৈশাখ উপলক্ষ্যে আগামী ৩১ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত ১৫ দিন ক্লাস ছুটি থাকবে।

তবে অফিস বন্ধ থাকবে ৫ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত মোট ১০ দিন। ছুটি শেষে ১৫ এপ্রিল থেকে ক্লাস ও অফিসের সকল কার্যক্রম পুনরায় শুরু হবে।

প্রসঙ্গত, গত ১২ মার্চ রোজা শুরু হয়েছে। পবিত্র ঈদুল ফিতর নির্ভর করে চাঁদ দেখার ওপর। তবে ইতিমধ্যে ঈদের জন্য আগামী ১০, ১১ ও ১২ এপ্রিল সম্ভাব্য ছুটির দিন নির্ধারণ করা আছে। যদি ৩০ রমজান হয়, তাহলে ঈদ হবে আগামী ১১ এপ্রিল।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৪/০৩/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.