এইমাত্র পাওয়া

মাধ্যমিকের ময়মনসিংহ অঞ্চলের নতুন ডিডি রওশন আরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ মাধ্যমিক ও উচ্চ শিক্ষার ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয়ের নতুন উপ-পরিচালক হিসেবে রওশন আরা খানকে পাদয়ন করেছে শিক্ষা মন্ত্রণালয়। তিনি একই কার্যালয়ের বিদ্যালয় পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। তার মূল পদ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা।

বৃহস্পতিবার মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মোসাম্মৎ রহিমা আক্তার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে  তাকে এ পদে পদায়ন করা হয়।

অপরদিকে. ময়মনসিংহের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মোঃ কামরুজ্জামানকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে ন্যাস্ত করা হয়েছে। কামরুজ্জামানের মূল পদ জেলা শিক্ষা অফিসার।

উল্লেখ্য, গত বছরের ১৫ নভেম্বর খুলনা জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ কামরুজ্জামানকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষারময়মনসিংহ আঞ্চলিক কার্যালয়ের নতুন উপ-পরিচালক (ভারপ্রাপ্ত)  হিসেবে পদায়ন করা হয়।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৫/০৩/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.