এইমাত্র পাওয়া

বাবার মরদেহ রেখে পরীক্ষার হলে নাইম

গোপালগঞ্জঃ বাড়িতে বাবার মরদেহ রেখে গোপালগঞ্জের মুকসুদপুর কলেজ কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন নাইম হোসেন হৃদয় নামের এক শিক্ষার্থী।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সরকারি মুকসুদপুর কলেজ কেন্দ্রে ধর্ম পরীক্ষায় অংশ নেন নাইম। তিনি উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের খাঞ্জাপুর গ্রামের মনিরুজ্জামান মোল্যার ছেলে।

নাইম হোসেন হৃদয় বলেন, বাবার ইচ্ছা ছিল আমি বিসিএস ক্যাডার হবো। কিন্তু বাবার সে স্বপ্ন পূরণ হলো না। আমার বাবা দেখে যেতে পারলেন না আমার ভবিষ্যৎ।

জানা গেছে, নাইম হোসেন হৃদয়ের বাবা মনিরুজ্জামান মোল্যা সোমবার রাতে স্ট্রোক করে মারা যান। নাইমের পরীক্ষা শেষ হলে মনিরুজ্জামান মোল্যার মরদেহ দাফন করা হবে।

কেন্দ্রসচিব অচিন্ত্য কুমার বিশ্বাস এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, শিক্ষার্থী নাইম হোসেন হৃদয় মোল্যার বাবা ইন্তেকাল করেছেন। খবর পেয়ে তাকে আলাদা পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেছিলাম। কিন্তু তিনি সবার সঙ্গে বসে পরীক্ষা দেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৭/০২/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.