এইমাত্র পাওয়া

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে চাকরির সুযোগ

শিক্ষাবার্তা ক্যারিয়ার ডেস্ক, ঢাকাঃ  স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পরিপত্র অনুযায়ী রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) গ্রেডভিত্তিক শূন্যপদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১৮ মার্চ পর্যন্ত।

১. পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ০১টি
বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি

২. পদের নাম: গাড়িচালক
পদসংখ্যা: ০২ টি
বেতন: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। তবে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

৩. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ০১টি
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ

৪. পদের নাম: সহকারী হিসাবরক্ষক
পদসংখ্যা: ০১টি
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ

চাকরির ধরন: সরকারি

কর্মস্থল: মহাখালী (ঢাকা)

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

আবেদন ফি: প্রতিটি পদের জন্য টেলিটক সার্ভিস চার্জসহ ২২৩ টাকা জমা দিতে হবে।

বয়সসীমা: ১৮ থেকে ৩০ বছর হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহিদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর।

আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৭/০২/২০২৪ 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.