এইমাত্র পাওয়া

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন দুই সহকারী প্রক্টর মাসুদ-আল আমিন

ঢাকাঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সহকারী প্রক্টর পদে নতুন দায়িত্ব পেয়েছেন প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো. মাসুদ রানা ও মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মো. আল-আমিন।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) থেকে এ আদেশ কার্যকর হবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী ওহিদুজ্জামান স্বাক্ষরিত পৃথক দুই অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, জবি প্রথম সংবিধির ১৫(১) বিধি মোতাবেক সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে আগামী দুই বছরের জন্য সহকারী অধ্যাপক মো. মাসুদ রানা ও সহকারী অধ্যাপক মো. আল-আমিন সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন। বিধি মোতাবেক তারা সুযোগ-সুবিধা পাবেন।

এদিকে মেয়াদ শেষ হওয়া সাপেক্ষে দুই সহকারী প্রক্টরকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তারা হলেন- ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ রেজাউল হোসাইন ও প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আসাদুজ্জামান।

এর আগে প্রক্টর ও পাঁচ সহকারী প্রক্টর নিয়োগ দেয় জবি প্রশাসন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২০/০২/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.