এইমাত্র পাওয়া

হাবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি মোস্তাফিজার, সম্পাদক সাদেকুর

দিনাজপুরঃ জেলার হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষক সমিতির সভাপতি মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. মোস্তাফিজার রহমান ও কৃষি সম্প্রসারণ বিভাগের অধ্যাপক ড. মো. সাদেকুর রহমান নির্বাচিত হয়েছেন।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এক সভায় এ কমিটি গঠিত হয়।

কমিটিতে সহসভাপতি হিসেবে পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. মমিনুল ইসলাম, যুগ্ম সম্পাদক ফিশারিজ বায়োলজি এন্ড জেনেটিক্স বিভাগের অধ্যাপক ড. ইমরান পারভেজ, কোষাধ্যক্ষ সমাজবিজ্ঞান বিভাগের মো. হাসান জামিল মনোনীত হন।

এ ছাড়াও সদস্য হিসেবে কমিটিতে রয়েছেন মৃত্তিকাবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. শাহাদত হোসেন খান, উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. তারিকুল ইসলাম, এগ্রিকালচার ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শাহানুর কবীর, ফসল শারীরতত্ত্ব ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. আবু হাসান, কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন এবং সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. সাইফুদ্দিন দুরুদ।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটি (এডহক কমিটি) বিগত ২০১৫ সালের জানুয়ারি মাসে গঠিত হয়েছিল যার মেয়াদ অনেক আগেই শেষ হয়। এ অবস্থায় শিক্ষকগণের মর্যাদা অক্ষুণ্ন ও অধিকার সুসংহত করতে শিক্ষক সমিতির একটি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সেইসঙ্গে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে নবনির্বাচিত কমিটি।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২০/০২/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.