এইমাত্র পাওয়া

পদত্যাগ করলেন কুবির হাউজ টিউটর

কুমিল্লাঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শেখ হাসিনা হলের হাউজ টিউটর পদত্যাগ করেছেন। তিনি পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক কুলছুম আক্তার স্বপ্না।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. আমিরুল হক চৌধুরী বরাবর এ পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগ পত্রে তিনি বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হল প্রভোস্টের স্বেচ্ছাচারিতা, অসহিষ্ণু আচরণ এবং অশিক্ষক সুলভ আচরণের প্রতিবাদে আমি কুলছুম আক্তার স্বপ্না হাউজ টিউটর পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছি। সেই সঙ্গে ভবিষ্যতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়ন ও শিক্ষক-শিক্ষার্থীদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাওয়ার অঙ্গীকার করছি।

এর আগে গত ৬ ফেব্রুয়ারি প্রশাসনের অব্যবস্থাপনা এবং ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ তোফায়েল হোসেন মজুমদার এবং গত ৭ ফেব্রুয়ারি শিক্ষক নিয়োগে অনিয়মসহ আট কারণ দেখিয়ে বিশ্ববিদ্যালয়ের গণমাধ্যম উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মাহবুবুল হক ভুঁইয়া। এ ছাড়া গত ১৮ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের বিরুদ্ধে অভিযোগ এনে পদত্যাগ করেছিলেন সহকারী প্রক্টর ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুল হাসান এবং ২০ ফেব্রুয়ারি সহকারী প্রক্টর ও ফার্মেসি বিভাগের প্রভাষক মো. কামরুল হাসান।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২০/০২/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.