নিজস্ব প্রতিবেদক।।
ফরিদপুর সংবাদদাতা: ফরিদপুরে জমে উঠেছে জসীম পল্লী মেলা। পল্লী কবি জসীম উদ্দীনের জন্মদিন উপলক্ষ্যে ২৫ বছর ধরে তাঁর বাড়ির পাশে হয়ে আসছে এই পল্লীমেলা। যেখানে প্রতিদিন ভিড় করছেন হাজারো দর্শনার্থী। দোসরা ফেব্র“য়ারি থেকে শুরু হওয়া এই মেলা শেষ হবে আজ।
পল্লী কবি জসীম উদ্দীন। নকশী কাঁথার মাঠ, সোজন বাদিয়ার ঘাট, রাখালীসহ কবির সব লেখায় ছড়িয়ে আছে আবহমান গ্রাম বাংলার সুখ-দুখের গল্পগাঁথা। ফরিদপুরে জন্মগ্রহণ করা কবির বাড়ির আঙিনায় তাঁর জন্মমাস জানুয়ারিতে ২৫ বছর ধরে জসীম উদ্যানে বসে এই পল্লী মেলা। আয়োজন করে জেলা প্রশাসন ও জসীম ফাউন্ডেশন। এ বছর সংসদ নির্বাচনের কারণে জানুয়ারির পরিবর্তে ফেব্র“য়ারিতে এ মেলার আয়োজন করা হয়েছে।
এবারে প্রতিদিন হাজারো মানুষ আসছেন মেলায়। বাহারি পণ্যের মেলা, জসীম মঞ্চের সাংস্কৃতিক আয়োজন এবং বিভিন্ন রাইড ও সার্কাস আকর্ষণ করছে নানা বয়সী দর্শনার্থীকে। মেলার দু’শরও বেশি স্টলে পণ্যের পসরা সাজিয়ে বসেছেন বিভিন্ন স্থান থেকে আসা ব্যবসায়ীরা। বেচাকেনাও হচ্ছে ভালো। জেলা প্রশাসক ও জসীম ফাউন্ডেশনের সভাপতি বলেছেন, নির্বাচনের কারণে এবারে যথাসময়ে আয়োজন করা না গেলেও অন্যবারের মতো এবারও মেলা জমে ওঠে।
শিবা/জামান-২০.০২.২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
