এইমাত্র পাওয়া

স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের তিন মাসের আর্থিক অনুদানের চেক ছাড়

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের অক্টোবর/২০২৩ থেকে ডিসেম্বর/২০২৩ পর্যন্ত মোট ৩ মাসের আর্থিক অনুদানের সরকারি ‍অংশের চেক ছাড় করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। শিক্ষক-কর্মচারীরা আগামী ১১ ফেব্রুয়ারি ২০২৪ খ্রি. তারিখের পর সংশ্লিষ্ট ব্যাংক হতে অর্থ উত্তোলন করতে পারবেন।

বুধবার অধিদপ্তরের উপ-পরিচালক (অর্থ)  মোঃ আবুল বাসার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,  মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরাধীন স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার শিক্ষকগণের অক্টোবর/২৩ থেকে ডিসেম্বর/২৩ পর্যন্ত মোট ০৩ (তিন) মাসের আর্থিক অনুদানের সরকারি অংশের ৪ টি চেক অনুদান বন্টনকারী অগ্রণী ও রুপালী ব্যাংক লিমিটেড, প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটিড, স্থানীয় কার্যালয়ে ০৭/০২/২০২৪ খ্রি. তারিখে হস্তান্তর করা হয়েছে। স্মারক নং 57.25.0000.011.07.002.21-134 তারিখ: ০৭/০২/২০২৪খ্রি.।

শিক্ষক-কর্মচারীগণ আগামী ১১/০২/২০২৪ খ্রি. তারিখের পর সংশ্লিষ্ট ব্যাংক হতে অক্টোবর/২৩ থেকে ডিসেম্বর/২৩ পর্যন্ত মোট ০৩ (তিন) মাসের আর্থিক অনুদানের সরকারি অংশ উত্তোলন করতে পারবেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৭/০২/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.