ময়মনসিংহঃ কলেজে যাওয়া হলো না নুসরাতের। কলেজে যাওয়ার পথে ঘাতক ট্রাকের চাপায় অটোযাত্রী জেলার ভালুকা উপজেলার উথুরা স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে সোমবার সকাল ১০টার দিকে ভরাডোবা-ঘাটাইল সড়কের উপজেলার বনকোয়া বাজার এলাকায়। এ ঘটনায় আরও তিন অটোযাত্রী আহত হন। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, উপজেলার বান্দীয়া গ্রামের আ. বাতেন খানের মেয়ে উপজেলার উথুরা স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী নুসরাত (১৭) প্রতিদিনের ন্যায় অটোযোগে কলেজে যাওয়ার পথে পেছন থেকে একটি ট্রাক অটোটিকে চাপা দেয়। আহতদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক নুসরাতকে মৃত ঘোষণা করেন।
ভালুকা মডেল থানার পুলিশ ঘাতক ট্রাক ও চালক পাবনা জেলার আতাইখোলা গ্রামের হেলাল উদ্দিনের ছেলে সুমন মিয়াকে আটক করেছে। এঘটনায় একটি মামলা রুজু হয়েছে।
ভালুকা মডেল থানা থানায় পরিদর্শক (তদন্ত) মো. জাহাঙ্গীর আলম জানান, কলেজছাত্রীর লাশ উদ্ধার করে পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৪/০২/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
