এইমাত্র পাওয়া

পুলিশের এসআই নিয়োগ, আবেদন অনলাইনে

শিক্ষাবার্তা ক্যারিয়ার ডেস্ক, ঢাকাঃ বাংলাদেশ পুলিশ উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র) পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ পদে নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন। অনলাইনের মাধ্যমে আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে।

আবেদনের যোগ্যতা :

পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে :

উচ্চতা- কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি

বুকের মাপ- স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩৪ ইঞ্চি।
নারী প্রার্থীদের ক্ষেত্রে :

উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি।

শর্তসমূহ :
অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রির অধিকারী এবং কম্পিউটারে দক্ষতাসম্পন্ন হতে হবে। প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে এবং শিক্ষানবিশকাল শেষ না হওয়া পর্যন্ত অবিবাহিত থাকতে হবে।

বয়স : প্রার্থীর বয়স ২০২৪ সালের ২২ ফেব্রুয়ারি তারিখে ১৯ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর।
আবেদনের সময়সীমা : ২ ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত।

অনলাইনে আবেদনের প্রক্রিয়া : আগ্রহী প্রার্থীদের http://police.teletalk.com.bd -এ লিংকে প্রবেশ করে আবেদন করতে হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৪/০২/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.