বাঘারপাড়ায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষকের পুরস্কার পেলেন এমদাদ হোসেন

বাঘারপাড়া (যশোর) থেকে আজম খাঁনঃ   বাঘারপাড়ায় মার্চ মাসে অনুষ্ঠিত  জাতীয় শিক্ষা সপ্তাহে নির্বাচিত উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসাবে নির্বাচিত নারিকেলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদ হোসেনকে বৃহশপতিবার উপজেলা মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে পুরস্কৃত করা হয়। আ

উপজেলা নির্বাহী অফিসার তানিয়া আফরোজের সভাপতিত্বে ২৮ নভেম্বর জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯ এর বিভিন্ন ইভেন্টের পুরস্কার বিতরন করা হয়। এছাড়া এ অনুষ্ঠানে ২০১৮ সালে অনুষ্ঠিত বিজয় ফুল প্রতিযোগীতায় অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্য বরাদ্ধকৃত অর্থ প্রদান করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলা চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজল। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরমোহাম্মদ তেজারত, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মামুন আল আজাদ এবং বাঘারপাড়ার মাধ্যমিক ও কলেজ পর্যায়ের (মাদ্রাসা সহ) সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.