৪% কর্তনের বিরুদ্ধে করা রিট বিষয়ে সতর্কতা

সম্মানিত বেসরকারি শিক্ষকবৃন্দ, ইতোমধ্যে লক্ষ্য করা গিয়েছে যে একশ্রেণির অসাধু ব্যক্তি অতিরিক্ত ৪% কর্তনের বিরুদ্ধে করা রিটের খরচের নামে আর্থিক সহায়তা চাচ্ছে। যেটা অত্যন্ত দুঃখজনক, জঘন্য, ঘৃণ্য এবং উদ্দেশ্য প্রনোদিত।

এই রিটের মুল বাদি আমরা চারজন —
০১। বিপ্লব কান্তি দাস।
০২। তোফায়েল সরকার।
০৩। মোঃ কামরুল হাছান এবং
০৪। গোলাম মোস্তফা শাওন (জি এম শাওন)।
কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে রিটের খরচ বাবদ টাকা তোলার দায়িত্ব প্রদান করিনি। এবং আমাদের চারজন ব্যতিত রিট সংক্রান্ত গুরুত্বপূর্ণ কোন তথ্য কারও সাথে বলিনি এবং প্রকাশ করিনি।
রিট সংক্রান্ত সকল বিষয় (খরচের টাকা সহ) আমাদের মধ্যে সীমাবদ্ধ।
আমরা চার জন ব্যতিত রিটের খরচের কথা বলে কেউ যদি আপনাদের কারও কাছে “” আর্থিক সহায়তা “” চায় বা সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত কোন পোস্ট দেয় তাহলে সে ব্যক্তি নিঃসন্দেহে একজন “” প্রতারক”” এবং এটি রিটকারিদের বিতর্কিত করার জন্য একটি ঘৃণ্য ও পরিকল্পিত অপচেষ্টা।
সুতরাং, সম্মানিত বেসরকারি শিক্ষকবৃন্দ; আপনাদের কাছে সবিনয় আহ্বান ও অনুরোধ আপনারা প্রতারকদের হতে সাবধান থাকুন এবং তাদের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তুলুন।
কারণ, এরা ০৫ লক্ষ নিপিড়িত শিক্ষকদের ভাগ্য ও স্বার্থ রক্ষার এ লড়াইকে নস্যাৎ করার জন্য এসব ঘৃণ্য পায়তারা চালাচ্ছে।
আপনারা এসব ঘৃণ্য অপচেষ্টায় বিভ্রান্ত না হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। পাশাপাশি, আমাদের (বাদি ০৪ জনের) জন্য আপনাদের সবার সমর্থন,দোয়া ও সহযোগিতা কামনা করছি।

লেখক:মামলার দুই নম্বর বাদী

ফেসবুক থেকে সংগ্রহ


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.