মোজাম্মেল হক ১১-তম গণিত (স্নাতক) অলিম্পিয়াডে প্রথম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) গণিত বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো.মোজাম্মেল হক ১১-তম ঢাকা উত্তর অঞ্চলের জাতীয় গণিত (স্নাতক) অলিম্পিয়াডে প্রথম হয়েছেন।

শুক্রবার সকাল ১০ টায় বাংলাদেশ গণিত সমিতি ও এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ১১-তম জাতীয় গণিত (স্নাতক) অলিম্পিয়াড উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের গাণিতিক ও পদার্থ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক অজিত কুমার মজুমদার।

পরে বিশ্ববিদ্যালয়ের গাণিতিক ও পদার্থ বিজ্ঞান অনুষদ ভবনে অলিম্পিয়াড পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১৮ টি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ১১১ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করেন। তাদের মধ্যে সেরা ১০ জন শিক্ষার্থীকে বাছাই করা হয় যারা পরবর্তীতে রাজধানীতে অনুষ্ঠিত অলিম্পিয়াড পরীক্ষায় অংশগ্রহন করবেন। বিশ্ববিদ্যালয় থেকে মনোনীত অন্যান্য শিক্ষার্থীরা হলেন রাহিল আফজাল, ইশতিয়াক আহম্মেদ, শিমুল দেবনাথ, জামিউল ইসলাম মুন, নৌশিন শর্মিলি প্রমুখ। পরে মনোনীত শিক্ষার্থীদের একটি করে সনদ এবং ক্রেস্ট প্রদান করা হয়।

এ সময় জাতীয় গণিত অলিম্পিয়াড অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গণিত অলিম্পিয়াড কমিটির সদস্য সচিব অধ্যাপক আব্দুর রব,অধ্যাপক লায়েক এন্দেল্লাহ এবং অনান্য শিক্ষকবৃন্দ সহ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী ও আয়োজক কমিটির সদস্যবৃন্দ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.