এইমাত্র পাওয়া

শিক্ষক নিয়োগে দুর্নীতি-প্রশ্নফাসের আলোচনার অধিকাংশই গুজব-প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক।।

নতুন শিক্ষাক্রমের জন্য আমাদের শিক্ষক-অভিভাবকরা তৈরি নন বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী অধ্যাপক রুমানা আলী। তিনি বলেন, ‘দায়িত্ব গ্রহণের পর আমি প্রতিদিন দেড়শ-দুইশ শিক্ষকের সঙ্গে কথা বলছি, তাদের সমস্যাগুলো শুনছি, অভিভাবকদের সঙ্গে কথা বলছি। তাদের চাওয়া শুনছি। কারণ যারা এখানে কাজ করে তারাই সবচেয়ে ভালো বুঝবেন কী প্রয়োজন। সবচেয়ে বড় ফাইন্ডিংস হলো আমাদের অভিভাবক-শিক্ষকরা এখনো তৈরি না। তারা চান পুরানো পদ্ধতির পরীক্ষা ও পড়ালেখা।’

রোববার (২৮ জানুয়ারি) ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এ কথা বলেন প্রতিমন্ত্রী।

তিনি আরো বলেন, সরকারের লক্ষ্য স্মার্ট বাংলাদেশ। আর তার জন্য সেটআপ প্রাথমিক পর্যায় থেকেই করতে হবে। সে লক্ষ্যেই কাজ করা হচ্ছে। শিক্ষক নিয়োগ, বই বিতরণসহ বিভিন্ন ক্ষেত্রে অনেক কাজ হয়েছে। আরো কাজ চলমান রয়েছে।

শিক্ষক নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষক নিয়োগে প্রশ্নফাঁস বা দুর্নীতির সুযোগ নেই। শিক্ষক নিয়োগে দুর্নীতি-প্রশ্নফাস নিয়ে বিভিন্ন সময় যেসব আলোচনা শোনা যায় তার অধিকাংশই গুজব।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.