আগামী ১৭ ডিসেম্বরের মধ্যে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চেয়ে আল্টিমেটাম দিয়েছেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের নেতারা। শুক্রবার (২৯ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত নীতিনির্ধারণী সভায় এ দাবি জানান তারা। ১৭ ডিসেম্বরের মধ্যে শিক্ষকদের দাবি পূরণ, হয়রানি বন্ধ এবং প্রধানমন্ত্রীর সাক্ষাৎকারের ব্যবস্থা না নিলে পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে ঐক্য পরিষদের ব্যানারে।
প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের এক দফা দাবি প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড ও সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডের দাবিতে অনড় থাকার বিষয়ে শিক্ষক নেতারা ঐক্যমত পোষণ করেন। তারা সিদ্ধান্ত নেন, শিক্ষকদের ১ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৭ ডিসেম্বরের মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের প্রতিশ্রুতি মোতাবেক আন্দোলন স্থগিত রাখা হয়েছে। প্রাথমিক শিক্ষক অধিদপ্তরের মহাপরিচালক শিক্ষকদের হয়রানী না করার আশ্বাস দেয়ার পরও কোন কোন জেলায় নতুন করে শিক্ষকদের হয়রানি অবহ্যাত রয়েছে। এই হয়ররানি অবিলম্বে বন্ধের দাবি জানান শিক্ষক নেতারা।
সভায় বক্তব্য দেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের আহ্বায়ক আনিছুর রহমান, সদস্য সচিব মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ, প্রধান মুখপাত্র মোঃ বদরুল আলম, প্রধান সমন্বয়ক আতিকুর রহমান আতিক, নীতিনির্ধারনী চেয়ারম্যান আব্দুল্লাহ সরকার, প্রধান উপদেষ্টা আনারুল হক তোতা, ডা. ফরিদ উদ্দিন কামাল, আব্দুস সবুর, আব্দুল হক, সিদ্দিকুর রহমান, আবুল কাশেম, সাবেরা বেগম, রবিউল হাসান, আব্দুল খালেক প্রমুখ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
