সহপাঠী এক ছাত্রীকে উত্ত্যক্ত করায় এক ছাত্রকে গণহারে চড়-থাপ্পড় দিয়েছেন কলেজের ছাত্রীরা। রাজশাহীর নিউ গভমেন্ট ডিগ্রি কলেজের ফটকের সামনে বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।
ছাত্রীদের মারধরের ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গেছে, কলেজ ড্রেস পরিহিত ওই ছাত্রকে তিন ছাত্রী মিলে চড়-থাপ্পড় মারছেন।
২৫ সেকেন্ডের ওই ভিডিওতে চারজন শিক্ষার্থীকে দেখা গেছে। জানা গেছে, তারা সবাই ওই কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।
খোঁজ নিয়ে জানা যায়, দ্বাদশ শ্রেণির মানবিক বিভাগের টেস্ট পরীক্ষা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। হল থেকে বের হওয়ার পর এক ছাত্র তার এক সহপাঠী ছাত্রীকে অশালীন প্রস্তাব দেয়। এতে রাজি না হলে সে ছাত্রীর শরীর স্পর্শ করার চেষ্টা করে।
ওই ছাত্রী এ সময় সরে গিয়ে পাশে থাকা সহপাঠীদেরকে জানায়। পরে তারা উত্যক্তের প্রতিবাদ করে। একপর্যায়ে উত্ত্যক্তকারী ওই ছাত্রকে মারধর করে। সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট হলে তা দ্রুত ছড়িয়ে পড়ে।
এ ব্যাপারে রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রি কলেজের অধ্যক্ষ এসএম জার্জিস কাদের বলেন, ভিডিওটি দেখে আমি শিক্ষার্থীদের সাথে কথা বলেছি। প্রাথমিকভাবে জানা গেছে, ওই ছাত্র তার সহপাঠীকে উত্যক্ত করেছে। জড়িত থাকলে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। তবে এভাবে ভিডিও ছড়িয়ে দেওয়া উচিত হয়নি।
উভয়পক্ষের সাথে কথা বলে এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
