অনলাইন ডেস্ক :
১৫তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল জানুয়ারিতে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান এস এম আশফাক হুসেন।
তিনি জানান, ভাইভা শেষ হবে ৫ জানুয়ারি। ৬ জানুয়ারি থেকে প্রার্থীদের যাচাই-বাছাই শুরু হবে। এতে এক সপ্তাহ নাগাদ সময় লাগতে পারে। এরপর যেকোনো সময় ফল প্রকাশ করা হবে।
১৫ তম শিক্ষক নিবন্ধনের ভাইভা শুরু হয় ১২ ই নভেম্বর। চলবে ৫ জানুয়ারি পর্যন্ত। গতবারের চেয়ে এ বছর বোর্ডের সংখ্যা বাড়িয়েছে এনটিআরসিএ। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ স্কুল ও কলেজ পর্যায়ের ১৩ হাজার ৩৪৫ শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করছেন। গত ২৬ ও ২৭ জুলাই ১৫ তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
