এইমাত্র পাওয়া

সেই শিক্ষিকার মৃত্যু

চট্টগ্রাম নগরের পাথরঘাটায় বড়ুয়া ভবনে গ্যাস লাইনের রাইজার বিস্ফোরণে আহতদের মধ্যে চিকিৎসাধীন ডরিন তৃষা গোমেজ (২৩) মারা গেছেন। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল আটে।

ডরিন তৃষা গোমেজ পাথরঘাটার সেইন্ট জোন্স গ্রামার স্কুলের সহকারী শিক্ষিকা ছিলেন। বিস্ফোরণে গুরুতর আহত হয়ে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

শুক্রবার বেলা সোয়া ১১ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম জানান, ডরিন গোমেজের মাথায় গুরুতর আঘাত ছিল। আইসিইউর ৭ নম্বর বেডে তিনি চিকিৎসাধীন ছিলেন। সকালে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য, গত ১৭ নভেম্বর সকালে নগরীর কোতোয়ালী থানার পাথরঘাটা ব্রিক ফিল্ড রোডে বড়ুয়া ভবন নামে একটি পাঁচতলা বাড়ির নিচতলায় বিস্ফোরণে দেয়াল বিধ্বস্ত হয়। এতে আশপাশের আরও কয়েকটি বাসা এবং দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়। এসময় ডরিন রিকশায় করে স্কুলে যাচ্ছিলেন। বিস্ফোরণে দেয়াল ভেঙ্গে তার রিকশার ওপর পড়ে। এতে গুরুতর আহত হন তিনি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.