জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ১১-তম ঢাকা উত্তর অঞ্চলের জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে।
২৯ নভেম্বর (শুক্রবার) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের গাণিতিক ও পদার্থ বিজ্ঞান অনুষদ ভবনের সামনে গণিত বিভাগের আয়োজনে এ গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। গণিত অলিম্পিয়াডের শুভ উদ্ভোধন করেন গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের ডীন ড.অজিতকুমার মজুমদার।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণিত ও পদার্থ বিজ্ঞান বিভাগসহ মোট ১৮ টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণ করেন। উপস্থিত সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে সূচনা বক্তব্যে গণিত বিভাগের সভাপতি অধ্যাপক ড.আবেদা সুলতানা ম্যাম বলেন, “বিশ্ববিদ্যালয়ে চলমান প্রতিকূল ভাবাপন্ন অবস্থা বিরাজমান সত্ত্বেও প্রশাসন আমাদের গণিত অলিম্পিয়াড আয়োজনের অনুমতি প্রদান করায় প্রশাসনের প্রতি আমরা কৃতজ্ঞ। ”
তিনি আরো বলেন,”গণিত ছাড়া চলে না, চলবেও না। কিন্তু বর্তমান সময়ে গণিত শেখার আগ্রহ ও পদ্ধতি খুবই হতাশাজনক। শিক্ষার্থীরা মুখস্থ বিদ্যার প্রতি ঝুকে পড়ায় সত্যিকার মেধার বিকাশ ব্যাহত হচ্ছে। আমাদের এই মুখস্থ বিদ্যা থেকে সরে এসে সঠিক পদ্ধতিতে গণিত চর্চা করতে হবে,গণিতকে সঠিক ভাবে অনুধাবন করতে হবে এবং জানতে হবে। “
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
