এইমাত্র পাওয়া

দেশের ৪৯% পানিতে ক্যানসারের জীবাণু

ঢাকাঃ দেশে পান করা প্রায় অর্ধেক পানিতেই ক্যানসার সৃষ্টিকারী উচ্চমাত্রার আর্সেনিকের উপস্থিতি রয়েছে বলে এক গবেষণায় উঠে এসেছে। স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকির হলেও মানুষ এই পানি পান করছেন।

গত বুধবার বিজ্ঞানবিষয়ক প্লস ওয়ান সাময়িকীতে প্রকাশিত এক গবেষণা নিবন্ধে এই তথ্য জানা গেছে। এতে বলা হয়, পানিতে অতিরিক্ত মাত্রায় আর্সেনিকের উপস্থিতির কারণে মানুষের শরীরে আর্সেনিকসিস হয়, যা থেকে ফুসফুস, মূত্রাশয়, কিডনি এবং ত্বকের ক্যানসার হতে পারে। ইতোমধ্যে আর্সেনিকের কারণে লাখ লাখ মানুষ এই ক্যানসারে ভুগছেন। বিজ্ঞানীরা দেশের বিভিন্ন জায়গা থেকে পানির নমুনা সংগ্রহ করেছিলেন।

গবেষণায় বলা হয়, বাংলাদেশের পানিতে অতিরিক্ত মাত্রার আর্সেনিকের সঙ্গে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও মৌসুমি ভারী বন্যার সরাসরি সম্পর্কও রয়েছে। সমুদ্রের নোনা পানি সুপেয় পানির সঙ্গে মিশে যাওয়ায় পলি থেকে আর্সেনিক নির্গত হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, পানিতে

আর্সেনিকের সর্বোচ্চ সহনীয় মাত্রা ১০ পার্টস পার বিলিয়ন। কিন্তু বাংলাদেশের ৪৯% এলাকার নলকূপের পানিতে আর্সেনিকের মাত্রা এর চেয়ে অনেক বেশি। কিছু কিছু এলাকার পানিতে আর্সেনিকের ঘনত্ব প্রতি লিটারে ৪৫০ মাইক্রোগ্রাম পাওয়া গেছে, যা সহনীয় মাত্রার চেয়ে ৪৫ গুণ বেশি। ভূগর্ভস্থ পানির দূষণরোধে পানি পরিশোধন প্রযুক্তি এবং অবকাঠামোসহ সম্ভাব্য অন্যান্য সমাধানমূলক ব্যবস্থা দ্রুত বাস্তবায়নের জন্য পরামর্শ দিয়েছেন গবেষকরা।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৯/০১/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.