এইমাত্র পাওয়া

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১ম বর্ষের ক্লাস শুরু ১ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শ্রেণি কার্যক্রম শুরু হবে আগামী ১ ফেব্রুয়ারি।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) ও কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব সৈয়দ মোহাম্মদ আলী রেজা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২০২১-২২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের হল ব-নের প্রজ্ঞাপন ৩১ জানুয়ারি ভর্তি বিষয়ক ওয়েবসাইট ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রচার করা হবে।

উপাচার্য অধ্যাপক ড. নূরুল আলম বলেন, আগামী ২৪-২৫ জানুয়ারির মধ্যে নতুন হল দুটি খুলে দেওয়া হবে। এর আগেই হলে আবাসন বরাদ্দপ্রাপ্ত শিক্ষর্থীদের তালিকা প্রকাশ করা হবে। নতুন হলে ৪৮তম ব্যাচ থেকে ৫১তম ব্যাচের শিক্ষার্থীরা আসন বরাদ্দ পাবে। ইতোমধ্যে নতুন হলে বরাদ্দ পাওয়া শিক্ষার্থীদের তালিকা নিয়ে হল প্রভোস্টরা কাজ করছেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৯/০১/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.