নিউজ ডেস্ক।।
সিলেকশন কমিটির সদস্যভুক্ত আটটি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠান। সিনিয়র অফিসার (সাধারণ) পদে কর্মী নিয়োগ দেয়া হবে। ৯টি প্রতিষ্ঠানে মোট ৯৭৪ জন সিনিয়র অফিসার নেয়া হবে।
বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে জনবল নিয়োগের এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
পদ বিন্যাস: সোনালী ব্যাংকে ৪১৪ জন, জনতা ব্যাংকে ১০০, অগ্রণী ব্যাংকে ২৫০, বাংলাদেশে ডেভেলপমেন্ট ব্যাংকে ৪০, বাংলাদেশ কৃষি ব্যাংকে ৬৮, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনে ১০, প্রবাসীকল্যাণ ব্যাংকে ২০, কর্মসংস্থান ব্যাংকে ১২ ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ৬০ জন নেয়া হবে
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকলে আবেদন করা যাবে।
বয়সসীমা: আবেদনের সর্বোচ্চ বয়স ৩০ বছর (তবে বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ পর্যন্ত শিথিলযোগ্য)
বেতন: এই পদের বেতন স্কেল হবে ২২,০০০-৫৩,০৬০ টাকা।
আবেদন যেভাবে: বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের জব আইডি নম্বর ১০২০১। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে এই লিংকে ক্লিক করুন
আবেদন ফি: ডাচ-বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং রকেটের মাধ্যমে ২০০ টাকা জমা দিতে হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
