এইমাত্র পাওয়া

১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা হতে পারে ৮-৯ মার্চ

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ ১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা দেওয়ার অপেক্ষায় ১৮ লাখ ৬৫ হাজার প্রার্থী। নির্বাচনের পর এ পরীক্ষা নেওয়ার কথা ছিল। তবে এসএসসি পরীক্ষার কারণে চলতি মাসে প্রশ্নপত্র ছাপাতে প্রেসের শিডিউল মিলছে না। আর মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হবে পবিত্র রমজান।

সবমিলিয়ে পরীক্ষার তারিখ নির্ধারণ নিয়ে বিপাকে পড়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। বাধ্য হয়ে এসএসসি পরীক্ষার শেষদিক ও রোজা শুরুর ফাঁকে ১৮তম নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করেছে সংস্থাটি।

এনটিআরসিএ সূত্র বলছে, এসএসসির লিখিত পরীক্ষা শেষ হবে ১২ মার্চ। এরপরের শুক্র ও শনিবার পবিত্র রমজান মাস শুরু হয়ে যেতে পারে। তাই রোজার আগেই ৮ ও ৯ মার্চ পরীক্ষা আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।

এনটিআরসিএ সচিব ওবায়দুর রহমান গণমাধ্যমকে বলেন, পরীক্ষার জন্য বেশি দেরি করলে পবিত্র রমজান মাস শুরু হয়ে যাবে। কেন্দ্র প্রতিষ্ঠানগুলো এ সময় পরীক্ষা আয়োজনের বিষয়ে একমত। ডিসিদের বিষয়টি জানিয়ে শিগগির চিঠি দেওয়া হবে। এনটিআরসিএ’র পরীক্ষা ও মূল্যায়ন শাখার পরিচালক আবদুর রহমান গণমাধ্যমকে বলেন, মার্চের শুরুর দিকেই পরীক্ষা নিতে চাই আমরা। তবে পরীক্ষার তারিখ এখনো সেভাবে চূড়ান্ত হয়নি।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৬/০১/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.