৪০ শতাংশ চাকরি কেড়ে নেবে এআই

নিউজ ডেস্ক।।

কৃত্রিম বুদ্ধিমত্তা (আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স) বিশ্বজুড়ে প্রায় ৪০ শতাংশ কর্মসংস্থান কেড়ে নেবে বলে আশঙ্কা প্রকাশ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। তাদের নতুন এক বিশ্লেষণ অনুযায়ী, আধুনিক অর্থনীতিতে এআই খুব সম্ভবত কর্মক্ষেত্রের প্রায় ৬০ শতাংশকে প্রভাবিত করতে চলেছে।

আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টিলিনা জর্জেভার আশঙ্কা, বেশিরভাগ ক্ষেত্রেই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্ভবত সামগ্রিক বৈষম্যের পরিস্থিতিকে আরও খারাপ করে তুলবে। সে কারণে নীতিনির্ধারকদের ‘প্রযুক্তি যেন আরও সামাজিক উত্তেজনা সৃষ্টি না করতে পারে, তা নিশ্চিতে সংকটজনক এই প্রবণতা’ মোকাবিলা করা উচিত বলেও মনে করেন তিনি। তার মতে, এআইর বিস্তারে কী কী সুবিধা হতে পারে তার পাশাপাশি কী কী ঝুঁকি রয়েছে সেগুলো সম্পর্কেও আলোকপাত করা তাই জরুরি।

আইএমএফের বিশ্লেষণ অনুযায়ী, ৬০ শতাংশ কর্মক্ষেত্র প্রভাবিত হবে। এর মধ্যে অর্ধেক ক্ষেত্রে, কর্মীরা এআইকে একীকরণের মাধ্যমে উপকৃত হওয়ার আশা করতে পারেন, যা তাদের উৎপাদনশীলতা বাড়াবে এবং বাকিদের ক্ষেত্রে, এআই মূল কাজগুলো করার দক্ষতা অর্জন করবে। যে কাজ এখন মানুষের দ্বারা সম্পাদিত হয়। এর ফলে শ্রমিকের চাহিদা কমে যাবে, মজুরিতে প্রভাব পড়বে। এমনকি কার্মসংস্থাও কমে যেতে পারে ৪০ শতাংশ।

কেবল এআইর কারণে নয় বরং প্রযুক্তির কারণে নিম্ন আয়ের দেশগুলোতে ২৬ শতাংশ কর্মসংস্থান প্রভাবিত হবে বলেও আইএমএফের বিশ্লেষণে পূর্বাভাস দেওয়া হয়েছে। জর্জেভা বলেন, ‘এসব দেশের মধ্যে অনেকেরই যথেষ্ট অবকাঠামো বা দক্ষ শ্রমিক নেই, যাদের মাধ্যমে তারা এআই থেকে লাভবান হতে পারে। এর ফলে নানা দেশে কর্মক্ষেত্রে বৈষম্য আরও বেড়ে যাওয়ার ঝুঁকি বাড়বে।’

আইএমএফের বিশ্লেষণ অনুযায়ী, উচ্চ আয় এবং তরুণ কর্মীরা এআইর ব্যবহারে দক্ষ হয়ে ওঠার কারণে তাদের মজুরিতে অসম বৃদ্ধি দেখা যেতে পারে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.