এইমাত্র পাওয়া

অর্ধলাখ ছাড়াল এমবিবিএস ভর্তির আবেদন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ  ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন শুরু হয়েছে। গত দুইদিনে অর্ধলাখের বেশি শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করেছেন।

শনিবার (১৩ জানুয়ারি) স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর বলেন, গতকাল শুক্রবার পর্যন্ত ৬৩ হাজার ১২৭ জন ভর্তিচ্ছু আবেদন করেছেন। আবেদন নিয়ে কারিগরি কোনো জটিলতা তৈরি হয়নি। এক হাজার টাকা ফি পরিশোধের মাধ্যমে ভর্তি আবেদন করা যাচ্ছে।

এর আগে, গত বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকাল ১০টা থেকে দেশের সব সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন শুরু হয়। যা চলবে আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত। আবেদন ফি জমা দেওয়া যাবে ২৪ জানুয়ারি পর্যন্ত।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৪/০১/২০২৪  

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার এবং শিক্ষা সংশ্লিষ্ট সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায় 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.