ঢাকাঃ দ্বাদশের মন্ত্রিসভায় সবচেয়ে প্রবীণতম সদস্য মেজর জেনারেল (অব.) আবদুস সালাম। অন্যদিকে কনিষ্ঠতম সদস্য মহিবুল হাসান চৌধুরী। আর এবারের মন্ত্রিসভার সদস্যদের গড় বয়স ৬৬ বছর। হলফনামায় দেয়া তথ্য এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ওয়েবসাইট ঘেঁটে মন্ত্রীদের বয়সের এই গড় হিসাব করা হয়েছে।
এবারের মন্ত্রিসভায় পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে ময়মনসিংহ-৯ আসন থেকে বিজয়ী মেজর জেনারেল (অব.) আবদুস সালামকে। তিনিই এবারের মন্ত্রিসভার প্রবীণতম সদস্য। তার বয়স ৮২ বছর।
অন্যদিকে চট্টগ্রাম-৯ আসন থেকে নির্বাচিত মহিবুল হাসান চৌধুরী পেয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব। তার বয়স ৪১ বছর। তিনিই এবারের মন্ত্রিসভার কনিষ্ঠতম সদস্য। তার বয়স ৪১ বছর। বিদায়ী সরকারের শিক্ষা উপমন্ত্রী ছিলেন তিনি।এবারের মন্ত্রিসভায় ৮০ বছরের বেশি বয়সী সদস্য দুইজন, ৭০ থেকে ৮০ বছর বয়সী সদস্য ১৫ জন, ৬০ থেকে ৬৯ বছর বয়সী সদস্য ১১ জন, ৫০ থেকে ৫৯ বছর বয়সী সদস্য পাঁচজন, ৪০ থেকে ৪৯ বছর বয়সী সদস্য চারজন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৩/০১/২০২৪
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার ও শিক্ষা সংশ্লিষ্ট সর্বশেষ সংবাদ, শিরোনাম, ছবি ও ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
