পবিপ্রবি’র খামার তত্ত্বাবধায়কের পিএইচডি ডিগ্রি অর্জন

পটুয়াখালীঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(পবিপ্রবি) এগ্রিকালচারাল ফার্ম ডিভিশনের খামার তত্ত্বাবধায়ক রাহাত মাহমুদ পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৪২তম অধিবেশনে তার পিএইচডি ডিগ্রি প্রদান করা হয়।

তিনি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের এ্যাগ্রোনমি এন্ড হাওর এগ্রিকালচার বিভাগের প্রথিতযশা কৃষি বিজ্ঞানী প্রফেসর ড. মো. নজরুল ইসলামের তত্ত্বাবধানে বাংলাদেশ বিজ্ঞান একাডেমি’র ফেলো/স্কলার হিসেবে এ ডিগ্রি অর্জন করেন। তার পিএইচডি অভিসন্দর্ভের শিরোনাম ছিল ‘কালেকশন এন্ড ক্যারেকটারাইজেশন অব লোকাল রাইস কালটিভারস্ অব সিলেট রিজিওন’।

ড. রাহাত মাহমুদ লালমোহন সরকারী মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৯৯৭ সালে স্টারমার্কসহ প্রথম বিভাগে এসএসসি এবং বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে এইচএসসি পাস করেন। পরে তিনি ভর্তি হন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদে। একই বিশ্ববিদ্যালয় থেকে এমএস ডিগ্রি সম্পন্ন করেন।

আরও পড়ুন: যে কারণে ৩০ থেকে ৬০ মিনিটের মধ্যে অন্ধ হয়ে যেতে পারেন

পিএইচডি গবেষণা ছাড়াও ধান চাষ ও উৎপাদন প্রযুক্তির ওপর করা রাহাত মাহমুদের ৪ টি গবেষণা নিবন্ধ আন্তর্জাতিক কয়েকটি বৈজ্ঞানিক জার্নালে প্রকাশিত হয়েছে। ‘লোকাল রাইস কালটিভারস্’ নিয়ে পিএইচডি করা ড. রাহাত সরকারি পৃষ্ঠপোষকতা পেলে দেশের কৃষি খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চান। ইতোপূর্বে তিনি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা হিসেবেও কাজ করেছেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১১/০১/২০২৪ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.