সিলেটঃ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশের ইতিহাসে সেরা নির্বাচনগুলোর মধ্যে অন্যতম দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচন বিশ্বব্যাপী প্রশংসিত হওয়ার পাশাপাশি গ্রহণযোগ্যতা পাচ্ছে।
বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপনের সময় তিনি এ কথা বলেন। এর আগে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান উপাচার্য।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশি-বিদেশি পর্যবেক্ষকরা প্রশংসা করেছেন জানিয়ে উপাচার্য বলেন, বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, আরো এগিয়ে যাবে। যত ষড়যন্ত্রই আসুক, আমরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করে দেশকে এগিয়ে নিয়ে যাবো।
তিনি আরো বলেন, কেউ সমালোচনার ঊর্ধ্বে নয়। সমালোচনা হতে হবে গঠনমূলক। মিথ্যার আশ্রয় কেউ নিয়েন না, সত্যি কথা সামনাসামনি এসে বলেন, আমরা তা সংশোধন করে নেবো। এখন আমাদের যত উন্নয়ন কর্মকাণ্ড রয়েছে, তা দৃশ্যমান।
এ সময় উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. কবির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম, শাবি শিক্ষক সমিতির নেতারা, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক, প্রক্টর, হল প্রভোস্ট, বিভাগীয় প্রধান ও কর্মকর্তা-কর্মচারীরা।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১১/০১/২০২৪
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
