এইমাত্র পাওয়া

দৌলতদিয়া-পাটুরিয়ায় নৌযান চলাচল বন্ধ

নিউজ ডেস্ক।।

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। আজ মঙ্গলবার ভোর সোয়া ৫টা থেকে দুর্ঘটনা এড়াতে এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।

ঘাট কর্তৃপক্ষ জানায়, রাত থেকেই দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটের পদ্মার অববাহিকায় কুয়াশা পড়তে শুরু করে। এতে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। পরে ভোরের দিকে কুয়াশার মাত্রা আরও বেড়ে যায়। এতে ফেরি চলাচলের মার্কিং পয়েন্ট ও বিকনবাতির কিছুই দেখা যাচ্ছিল না। এ সময় দুর্ঘটনা এড়াতে ভোর সোয়া ৫টার দিকে নৌরুটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন জানান, কুয়াশার কারণে এ নৌরুটে দুর্ঘটনা এড়াতে ভোর সোয়া ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার মাত্রা কমে এলে ফেরি চলাচল ফের স্বাভাবিক করা হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.