এইমাত্র পাওয়া

ভোটকেন্দ্র: শেরপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগুন

শেরপুরঃ নির্বাচনকে ঘিরে শেরপুর জেলার সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার (৬ জানুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করে।

পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, ভোরে সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ভোটকেন্দ্র মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্টোররুমে আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বিদ্যালয়ের স্টোররুমে থাকা বেশ কয়েকটি বেঞ্চ পুড়ে হেছে। উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

শেরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক জাবেদ হোসেন মুহাম্মদ তারেক মোবাইল ফোনে জানান, ‘ভোর ৬টার একটু পর আগুনের খবর পেয়ে পুলিশ নিয়ে আমরা মির্জাপুর সরকার প্রাথমিক বিদ্যালয়ে যাই। পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি।’

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, ‘আগুন নিভানো হয়েছে। ঘটনাটি নাশকতা কি না আমরা তদন্ত করে দেখছি।

উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত দেশ রূপান্তরকে বলেন, আমরা ভোটকেন্দ্রটি পরিদর্শন করে দেখলাম স্টোররুমের ভেতরে দু-তিনটি বেঞ্চ পুড়ে গেছে। এটা সামান্য একটা ঘটনা। এতে আগামীকালকের ভোটে কোনো প্রভাব পড়ার সম্ভাবনা নেই।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৭/০১/২০২৪
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.