সিলেটঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচনের তপশিল স্থগিত করা হয়েছে।
শনিবার দুপুরে নির্বাচন কমিশনার ড. মুনশী নাসের ইবনে আফজাল সিলেটভিউকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ছাড়া এক চিঠিতেও এ তথ্য জানানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে , দ্বাদশ জাতীয় নির্বাচন কেন্দ্রীক অনিবার্য কারণবশত শিক্ষক সমিতির নির্বাচন স্থগিত করা হয়েছে। নির্বাচনের পরবর্তী তারিখ গঠনতন্ত্রের ১২ (ক) অনুচ্ছেদ অনুযায়ী স্থিরিকৃত হবে।
এর আগে গত মঙ্গলবার নির্বাচনের তপশিল ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। ঘোষণা অনুযায়ী, আগামী ১৮ জানুয়ারি নির্বাচন হওয়ার কথা ছিল।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৭/০১/২০২৪
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
