বিশ্বসেরা গবেষকদের তালিকায় বশেমুরবিপ্রবির ৭১ জন

গোপালগঞ্জঃ বিশ্বসেরা গবেষকদের তালিকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) মোট ৭১ জন শিক্ষক ও শিক্ষার্থীর নাম স্থান পেয়েছে। তালিকায় বিভিন্ন বিভাগের ৪৬ জন শিক্ষক ও ২৫ জন শিক্ষার্থী রয়েছেন।

শনিবার আন্তর্জাতিক সংস্থা অ্যালপার ডজার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স-২০২৪ এই তালিকা প্রকাশ করে।

তালিকায় দেশের ২০৪টি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১০ হাজার ৩৩ গবেষক স্থান পেয়েছেন। তাদের গুগল স্কলারের এইচ-সূচক, আই-১০ ইনডেক্স ও সাইটেশনের তথ্যের ভিত্তিতে র‌্যাংকিংটি প্রকাশ করা হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একিউএম মাহবুব জানান, আমাদের বিশ্ববিদ্যালয়ে দিন দিন শিক্ষক ও শিক্ষার্থীদের গবেষণার প্রতি আগ্রহ বেড়ে চলেছে। এরই মধ্যে গবেষণা বাড়ানোর জন্য আমরা গবেষণা কেন্দ্রে নিয়ে কাজ করেছি। আশা করি ভবিষ্যতেও আমাদের বিশ্ববিদ্যালয়ে আরো গবেষকদের সংখ্যা বাড়বে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৭/০১/২০২৪
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.