খুলনাঃ জেলার ডুমুরিয়ায় ভোটকেন্দ্র ভেবে একটি স্কুলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বিদ্যালয়ের একটি কক্ষের দরজা পুড়ে গেছে। এ ছাড়া রূপসার একটি ভোটকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা।
শুক্রবার (৫ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে পৃথক দুটি ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া ইউনিয়নের টিপনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্বৃত্তরা ভোটকেন্দ্র ভেবে অগ্নিসংযোগ করে। এতে বিদ্যালয়ের লাইব্রেরির একটি কক্ষ পুড়ে যায়।
ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ আসিফ রহমান বলেন, ‘ভোটকেন্দ্র নয়, স্কুলে আগুন দেওয়ার চেষ্টা করেছিল দুর্বৃত্তরা।’
ডুমুরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা বলেন, ‘বিদ্যালয়টির বারান্দায় আগুন দিয়েছিল। এতে দরজা-জানালায় আগুনের ধোঁয়ার ফুলকিতে সামান্য ক্ষয়ক্ষতি হয়। বিদ্যালয়টি ভোটকেন্দ্র নয়।’
অপরদিকে, শুক্রবার রাতে রূপসা উপজেলার বাগমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আগুন দেওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা। তবে নৈশপ্রহরীর ডাকচিৎকারে তারা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে।
রূপসা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শওকত কবীর বলেন, ‘দুর্বৃত্তরা আগুন দেওয়ার চেষ্টা করেছিল। একটি কাপড়ে আগুন দিয়ে বিদ্যালয়ের দিকে ছুড়ে মেরেছিল। তবে কোনও ক্ষয়ক্ষতি হয়নি।’
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৭/০১/২০২৪
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
