শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ যুক্তরাষ্ট্রের একটি হাইস্কুলে বন্ধুক হামলায় এক শিক্ষার্থী ও এক হামলাকারী নিহত হয়েছে। তাছাড়া এ ঘটনায় আহত হয়েছে আরও পাঁচজন।
স্থানীয় সময় বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে আইওয়া অঙ্গরাজ্যের পেরি হাইস্কুলে এ হামলার ঘটনা ঘটে। আইওয়া পুলিশ জানিয়েছে, গুলিবিদ্ধ পাঁচজনের মধ্যে চারজন ওই স্কুলের শিক্ষার্থী ও একজন প্রশাসক। তারা এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আইওয়া পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সহকারী পরিচালক মিচ মর্টভেট বলেন, নিহত শিক্ষার্থীর বয়স আনুমানিক ১২ বছর ও সে ষষ্ঠ গ্রেডের শিক্ষার্থী ছিল। হামলায় চার শিক্ষার্থী ও একজন কর্মকর্তা আহত হয়েছে, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তবে তাদের নাম-পরিচয় জানাতে চাননি তিনি। আর হামলাকারী শিক্ষার্থীর বয়স ১৭ বছর। তার নাম ডিলান বাটলার বলে জানা গেছে।
তিনি বলেন, বাটলার শটগান ও পিস্তল নিয়ে স্কুলে ঢুকে হামলা চালায়। অন্যদের গুলি করার পর সে নিজেকেও গুলি করে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। হামলার সময় বাটলার সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি পোস্ট করেছিল। তবে কী কারণে সে হামলা চালিয়েছে, তা এখনো স্পষ্ট নয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৫/০১/২০২৪
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
