নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ২০২৪ শিক্ষাবর্ষের জন্য মাদরাসার ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস রুটিন প্রকাশ করেছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এ রুটিন প্রণয়ন করেছে।
নতুন রুটিন অনুযায়ী মাদরাসাগুলো সকাল ১০টা থেকে বিকেল ৪টা ৫ মিনিট পর্যন্ত চলবে।
এনসিটিবি জানিয়েছে, রোল কল করার জন্য মাদরাসার প্রথম পিরিয়ড হবে ৪৫ মিনিট। বাকি পিরিয়ডগুলো হবে ৪০ মিনিট। রুটিনে মাদরাসার বিশেষায়িত বিষয়গুলো ফাঁকা রাখা হয়েছে। ফাঁকা স্থানে মাদরাসার বিশেষায়িত বিষয়গুলো সেশন পরিচালনা করতে হবে। আর রুটিনে দশম শ্রেণির অংশ ফাকা রাখা হয়েছে। দশম শ্রেণির রুটিনের বিষয়গুলো মাদরাসার নিজেদের মতো স্থাপন করতে হবে।
ষষ্ঠ ও সপ্তম শ্রেণির ধারাবাহিকতায় আগামী বছর অষ্টম ও নবম শ্রেণিতেও নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু হচ্ছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৯/১২/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
