এইমাত্র পাওয়া

তৃতীয় শ্রেণির ছাত্রীকে নিয়ে শিক্ষক উধাও!

লক্ষ্মীপুরঃ জেলার রায়পুরে তৃতীয় শ্রেণির এক শিশুশিক্ষার্থীকে (১১) নিয়ে পালানোর অভিযোগ উঠেছে প্রাইভেট শিক্ষক মো. মিনহাজুল আবেদীনের বিরুদ্ধে।

এ ঘটনায় মেয়েকে উদ্ধারের জন্য রায়পুর থানায় সাধারণ ডায়েরি করেছেন ওই শিক্ষার্থীর মা।

শুক্রবার সকালে মেয়েটির স্বজনরা সাংবাদিকদের জানান, নিখোঁজ ৩য় শ্রেণির শিক্ষার্থী। গত ২০ ডিসেম্বর বিকাল থেকে তাকে খুঁজে পাওয়া না গেলে আত্মীয়স্বজনদের বাড়িতে যোগাযোগ করা হয়। কোথাও তার সন্ধান না পেলে তার প্রাইভেট শিক্ষক মিনহাজকে ফোন করা হয়। তার ফোনটিও বন্ধ পাওয়ায় সন্দেহের তীর তার দিকেই যায়।

অভিযুক্ত শিক্ষক মিনহাজুল আবেদীন কুমিল্লার মনোহরগঞ্জ থানার উত্তর ফেনুয়া বড় বাড়ির মোস্তাফিজুর রহমানের ছেলে।

ছাত্রীর মা বলেন, আমি ও আত্মীয়স্বজনরা আমার মেয়েকে সব জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে প্রাইভেট শিক্ষক মিনহাজুল আবেদীনকে ফোন দিলে তার নাম্বারটি বন্ধ পাই। আমার মেয়েকে সে বিভিন্ন প্রলোভন দেখিয়ে নিয়ে আটকে রেখেছে। আমি দ্রুত আমার মেয়েকে উদ্ধার চাই।

রায়পুর থানার ওসি ইয়াছিন ফারুক মজুমদার বলেন, আমরা অভিযোগ পেয়েছি। মেয়েটিকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। ওই শিক্ষকের মোবাইলটি বন্ধ রয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৯/১২/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.