নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ নওগাঁ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল হকের মৃত্যুর কারণে সেখানকার নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, রিটার্নিং কর্মকর্তা নির্বাচনি আইন অনুযায়ী নির্বাচন স্থগিত করবেন। পরে ওই আসনে নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। এখনকার বাকি বৈধ প্রার্থীরা তখনও প্রার্থী হিসেবে থাকবেন।
গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এ বলা হয়েছে, নির্বাচনের আগে বৈধ প্রার্থী মারা গেলে তা বাতিল করা হবে।
এই আসনে নির্বাচন স্থগিত করায় আগামী ৭ জানুয়ারি ২৯৯ আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৯/১২/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
