এইমাত্র পাওয়া

বাকৃবির ১ম বর্ষের ক্লাস শুরু ১৭ জানুয়ারি

ময়মনসিংহঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের শিক্ষা কার্যক্রম শুরু হবে আগামী ১৭ জানুয়ারি।

বাকৃবির ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. হারুন-অর-রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় প্রথম বর্ষের ক্লাস শুরুর বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। আগামী ১৪, ১৫ এবং ১৬ জানুয়ারি নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশনের (নবীনবরণ) জন্য নির্ধারণ করা হয়েছে। আর ১৭ জানুয়ারি থেকে তাদের ক্লাস শুরু হবে।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট গুচ্ছভুক্ত আটটি কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। আর ফলাফল প্রকাশিত হয় ৯ আগস্ট।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৯/১২/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.