ঢাকাঃ আগামী ৩১ ডিসেম্বর শেষ দুটি স্টেশন কারওয়ান বাজার ও শাহবাগে থামবে মেট্রোরেল। ইতিমধ্যে স্টেশন দুটির কাজ প্রায় শেষ হয়েছে বলে জানা গেছে। এ বছরের শেষ দিনটিতেই এই স্টেশন দুটিতে মেট্রো থামার মাধ্যমে স্টেশন দুটির উদ্বোধনও ঘোষিত হবে।
বৃহস্পতিবার বিকাল ৩টায় রাজধানীর মেট্রোরেল কার্যালয়ে এক সংবাদ সম্মেলন বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক।
তিনি আরও জানান, রেল চলাচলে বর্তমান সময়সূচি অনুসরণ করা হবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৮/১২/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
