এইমাত্র পাওয়া

মাদ্রাসা বোর্ড: ফেল থেকে পাস ৩১, নতুন জিপিএ-৫ পেলেন ২৪ জন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলাফলে ফেল থেকে পাস করেছেন ৩১ জন শিক্ষার্থী অন্যদিকে নতুন জিপিএ-৫ পেয়েছেন ২৪ জন পরীক্ষার্থী।

এ বোর্ডের ৫ হাজার ৯১৭ জন পরীক্ষার্থী খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেছিলেন। তাদের মধ্যে ১৩৬ জনের ফল পরিবর্তন হয়েছে।

মঙ্গলবার এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

জানা গেছে, গত ২৬ নভেম্বর ২০২৩ সালে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন শিক্ষার্থী। পাস করেন ১০ লাখ ৬৭ হাজার ৮৫২ জন পরীক্ষার্থী। এবার ১১টি শিক্ষাবোর্ডে পাসের হার ৭৮ দশমিক ৬৪ শতাংশ। এইচএসসি ও সমমানে কাঙ্ক্ষিত ফল না পাওয়া শিক্ষার্থীরা খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেছিলেন।

গত ২৬ ফেব্রুয়ারি প্রকাশিত ফল অনুযায়ী, আলিম পরীক্ষায় মাদরাসা শিক্ষা বোর্ডের ৭ হাজার ৯৭ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। এবার আলিমের ৯০ দশমিক ৭৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

ফলাফল দেখতে ক্লিক করুন:

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৬/১২/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.