এইমাত্র পাওয়া

কুমিল্লা বোর্ড: এইচএসসির উত্তরপত্র চ্যালেঞ্জের ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লাঃ এইচএসসি পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করেছে কুমিল্লা বোর্ড। মঙ্গলবার এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

জানা গেছে, গত ২৬ নভেম্বর ২০২৩ খ্রিষ্টাব্দের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন শিক্ষার্থী। পাস করেন ১০ লাখ ৬৭ হাজার ৮৫২ জন পরীক্ষার্থী। এবার ১১টি শিক্ষাবোর্ডে পাসের হার ৭৮ দশমিক ৬৪ শতাংশ। এইচএসসি ও সমমানে কাঙ্ক্ষিত ফল না পাওয়া শিক্ষার্থীরা খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেছিলেন।

গত ২৬ ফেব্রুয়ারি প্রকাশিত ফল অনুযায়ী, এইচএসসি পরীক্ষায় কুমিল্লা বোর্ডের ৫ হাজার ৬৫৫ পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। এবার কুমিল্লা বোর্ডের ৭৫ দশমিক ৩৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন।

ফলাফল দেখতে এখানে ক্লিক করুন 

উল্লেখ্য, গত ২৬ নভেম্বর চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবার দেশের ১১ শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন শিক্ষার্থী। তাদের মধ্যে পাস করেছেন ১০ লাখ ৬৭ হাজার ৮৫২ জন পরীক্ষার্থী। পাসের হার ৭৮ দশমিক ৬৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৯২ হাজার ৫৯৫ জন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৬/১২/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.