এইমাত্র পাওয়া

এইচএসসি খাতা চ্যালেঞ্জের ফল প্রকাশ আজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা চ্যালেঞ্জের ফল আজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) প্রকাশিত হবে। এদিন সব শিক্ষা বোর্ড এক যোগে পুনর্নিরীক্ষার ফল প্রকাশ করবে।

সোমবার (২৫ ডিসেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা বোর্ড চেয়ারম্যান জানান, মঙ্গলবার খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ হবে। বোর্ডগুলো সকাল থেকেই ফল প্রকাশ করবে। সুনির্দিষ্ট কোনো সময়ে সব বোর্ডের ফল প্রকাশ হবে না। তবে এদিন সব বোর্ড খাতা পুনর্নিরীক্ষণের ফল দেবে।

গত ২৬ নভেম্বর এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। ১১টি শিক্ষাবোর্ডে পাসের হার ৭৮ দশমিক ৬৪ শতাংশ। এবার পরীক্ষায় অংশ নেন ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন শিক্ষার্থী। পাস করেছেন ১০ লাখ ৬৭ হাজার ৮৫২ জন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৬/১২/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.