নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়াঃ দ্বাদশ সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কুষ্টিয়া-৩ (সদর) আসনের নৌকার প্রার্থী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফকে শোকজ করা হয়েছে। একই সঙ্গে তার ভাই কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতাকেও শোকজ করা হয়।
রবিবার(২৪ ডিসেম্বর) তাদেরকে শোকজ নোটিশ পাঠিয়েছেন নির্বাচন অনুসন্ধান কমিটি। তাদেরকে মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বেলা ১১টায় আদালতে হাজির হয়ে জবাব দিতে বলা হয়েছে। নির্বাচন অনুসন্ধান কমিটি বিষয়টি নিশ্চিত করেছেন।
নির্বাচন অনুসন্ধান কমিটি সূত্রে জানা গেছে, ২৪ ডিসেম্বর নৌকার প্রার্থী মাহাবুব-উল আলম হানিফ কলকাকলী মাধ্যমিক বিদ্যালয়ে কুষ্টিয়া সদর উপজেলার মাধ্যমিক স্তরের শিক্ষকবৃন্দের আয়োজনে ‘শিক্ষা নিয়ে গড়বো দেশ-শেখ হাসিনার বাংলাদেশ’ বঙ্গবন্ধুর শিক্ষাদর্শন ও জাতীয় নতুন শিক্ষা কারিকুলাম ২০২১ শীর্ষক সাতদিন ব্যাপী ট্রেনিংয়ের শেষ দিনে তাদেরকে নির্বাচনী জনসভা করতে বাধ্য করেন। যা ২০০৮ এর নির্বাচনী আচরণবিধি ১৪ এর লঙ্ঘন। এজন্য আগামী ২৬ ডিসেম্বর বেলা ১১টায় সশরীরে অথবা প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে তাকে লিখিত বক্তব্য নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে উপস্থাপনের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।
এ বিষয়ে কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতার মোবাইলে একাধিকবার কল করলেও তিনি ধরেননি।
কুষ্টিয়া-৩ (সদর) আসনের বর্তমান সংসদ সদস্য, নৌকার প্রার্থী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ বলেন, এ বিষয়ে আমি এখনও কিছু জানি না।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৫/১২/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
