এইমাত্র পাওয়া

হেঁটে হজযাত্রায় টেকনাফের শিক্ষক জামিল

ঢাকাঃ সৌদি আরবে হজ করতে হেঁটে রওয়ানা দিয়েছেন কক্সবাজার টেকনাফের মোহাম্মদ জামিল (৪৮)। শনিবার সকালে টেকনাফের জিরো পয়েন্ট থেকে টেকনাফ পৌরসভার কায়ুকখালীয়া পাড়ার বাসিন্দা ও টেকনাফ আইডিয়াল পাবলিক স্কুলের প্রধান শিক্ষক জামিল এ যাত্রা শুরু করেন।

৩নং ওয়ার্ডের কাউন্সিলর এহতেশামুল হক বাহাদুর জানান, জামিলের হজে যাওয়ার জন্য টেকনাফ পৌরসভা থেকে প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করে দেওয়া হয়েছে।

এলাকাবাসী জানান, ছোটবেলা থেকে তাহার স্বপ্ন ছিল হেঁটে হজ করবেন। সেজন্য তিনি কয়েক বছর ধরে প্রস্তুতি হিসাবে দৈনিক ১২-১৫ কিলোমিটার হাঁটাহাঁটি করতেন।

স্বজনরা জানিয়েছেন, জামিল ঢাকা থেকে যশোরের বেনাপোল হয়ে প্রথমে ভারতে পৌঁছাবেন। পরে পাকিস্তান, ইরাক, ইরান, কুয়েত হয়ে তিনি সৌদি আরবে ঢুকবেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৭/১২/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.