এইমাত্র পাওয়া

আসন সমঝোতায় কপাল পুড়ল শিক্ষক নেতা শাহজাহান আলম সাজুর

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টি (জাপা) আসন সমঝোতায় নৌকার প্রার্থীতা হারাচ্ছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী ও শিক্ষক নেতা মো. শাহজাহান আলম সাজু।

আওয়ামী লীগের সঙ্গে আসন সমঝোতায় ২৫টি আসন পেয়েছে জাতীয় পার্টি (জাপা)। নারায়ণগঞ্জ-৫ আসনে আগে থেকেই আওয়ামী লীগের কোনো প্রার্থী না থাকায় মোট ২৬টি আসন নিশ্চিত করেছে দলটি।  

 উভয় দলের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, এসব আসনে লাঙ্গল প্রতীকের বিপরীতে নৌকা প্রতীকের প্রার্থী থাকবেন না। ২৬টির মধ্যে ২৩টিতে বর্তমানে জাপার সংসদ সদস্য রয়েছে।

গতকাল শুক্রবার রাতে জাতীয় সংসদ ভবন এলাকায় আওয়ামী লীগ ও জাপার নেতাদের মধ্যে সমঝোতা বৈঠক হয়। বৈঠকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির (নানক), যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন (নাছিম) ও সাংগঠনিক সম্পাদক মির্জা আজম উপস্থিত ছিলেন।

জাপার পক্ষে ছিলেন দলের জ্যেষ্ঠ কো–চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ ও মহাসচিব মুজিবুল হক (চুন্নু)। তবে বৈঠক শেষে কোনো পক্ষই গণমাধ্যমের কাছে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

জানা গেছে, মো. শাহজাহান আলম সাজু একজন বাংলাদেশি রাজনীতিবিদ এবং শিক্ষক নেতা। তিনি ৫ নভেম্বর ২০২৩ তারিখে উপনির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বর্তমানে শিক্ষা মন্ত্রণালয়ের অধিনস্থ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের সচিব পদে কর্মরত আছেন। বর্তমানে তিনি স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) এর সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

এরপর দ্বাদস সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মনোনীত হন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৭/১২/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.