লক্ষ্মীপুরঃ জেলায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে লক্ষ্মীপুর-রামগঞ্জ আঞ্চলিক সড়কের খিলবাইছা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আসিফ মাহমুদ (২২) লক্ষ্মীপুর পৌর এলাকার ৬নং ওয়ার্ডের মৃত আবুল খায়েরের ছেলে। তিনি চট্টগ্রামের একটি কলেজে স্নাতকোত্তর দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
পরিবারের বরাতে পুলিশ জানায়, আসিফ মোটরসাইকেলে রামগঞ্জ থেকে জেলা শহরের দিকে যাওয়ার পথে খিলবাইছা মাছিমনগর টেকনিক্যাল স্কুলের সামনে স্পিড ব্রেকার পার হতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি।
স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আসিফকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানায়, মাছিমনগর টেকনিক্যাল স্কুলের সামনে থাকা স্পিড ব্রেকারটি খুবই ঝুঁকিপূর্ণভাবে দেওয়া হয়েছে। এই স্পিড বেকারে নিয়ন্ত্রণ হারিয়ে আসিফের মৃত্যুর কয়েক ঘণ্টা পর একই স্থানে একটি সিএনজি চালিত অটোরিকশা উল্টে যায়। তাতে অটোরিকশায় থাকা দুই যাত্রী আহত হন।
জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. আনোয়ার হোসেন প্রাথমিকভাবে নিহতের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৬/১২/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
